শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও)

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পালিত হচ্ছে নবমী, মর্ত্য ছেড়ে কাল দেবী যাবেন কৈলাশে

লাইজুল ইসলাম: [২] উৎসব মুখর পুরো দেশের সনাতনধর্মাবলম্বী সম্প্রদায়। আজ মহা নবমী। একদিন পরেই সবাইকে কাঁদিয়ে কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দশভুজা দেবী দুর্গা। এবার দেবী এসেছেন দোলায় চড়ে, ফিরবেন গজে করে।

[৩] হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমী। সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা।

[৪] পুরাণ মতে, এ দিনে লঙ্কা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হবেন দুর্গা।

[৫] নবমী সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। মহিষাসুর বধের সময় দেবী দুর্গা প্রচণ্ড ক্রোধে কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছিলেন। তাই পূজার এ আচারের সময় দেবীকে চামুণ্ডা রূপে পূজা করা হয়েছে। অর্থাৎ যিনি চণ্ড ও মুণ্ডের বিনাশিনী। পূজার এ মুহূর্তটি আরও একটি কারণে স্মরণীয়। দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে রামচন্দ্র এ মুহূর্তেই রাবণকে বধ করেছিলেন।

[৬] নবমীতে সকাল ৫টা ১৭ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত মহানবমী কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা, সকাল ৯টা ৫৭ মিনিটে দশমীর বিহিত পূজা ও দর্পণ নিরঞ্জন। এই দিন অগ্নিকে প্রতীক করে দেবীকে আহুতি দেওয়া হয়। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথা স্থানে পৌঁছে দিয়ে থাকেন। এদিন দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের দিন। এ কারণে নবমীর রাত হয় উৎসবের রাত। এছাড়া নবমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে দেখার জন্য ভিড় হয় দর্শনার্থীদের।

[৭] তবে এবার করোনাভাইরাস মহামারির কারণে পূজার আয়োজন করা হয়েছে সীমিতি পরিসরে। উৎসব সংশ্লিষ্ট বিষয় পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখা হয়েছে। আজ নবমীর দিনে মণ্ডপে মণ্ডপে প্রসাদ বিতরণ এড়ানো হয়েছে। সেইসঙ্গে সন্ধ্যায় আরতিও বন্ধ থাকবে। ভক্ত সমাগম যেন না ঘটে এজন্য সন্ধ্যার আগে বন্ধ করা হবে পূজা মণ্ডপ।

[৮] এদিকে বিজয়া দশমীতে এবার বিজয়ার শোভাযাত্রা হবে না। মন্দিরগুলো তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের দিবে বলেও জানিয়েছে পূজা উৎযাপন পরিষদ।

[৯] সারা দেশে এবার মোট ৩০ হাজার ২৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গতবারের থেকে করোনার কারণে এবার এক হাজার ১৮৫টি মণ্ডপে পূজা কম হচ্ছে।

  • সর্বশেষ