শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে স্ত্রীর পর‌কিয়ার ব‌লি হলেন স্বামী

র‌হিদুল খান: [২] যশোরে ইস্রাফিল হোসেন মন্নাত (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শহরের কারবালা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

[৩] নিহত ইস্রাফিল বকচর বিহারি কলোনির মোস্তফার বাড়ির ভাড়াটিয়া ও মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে।

[৪] পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বাসা থেকে বাইসাইকেলযোগে বের হয়েছিলেন মন্নাত। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।

[৫] পুলিশের ধারণা, অন্য কোথাও তাকে হত্যার পর লাশ রাতের আঁধারে ওই স্থানে ফেলে যায় খুনিরা। নিহত ইস্রাফিল এসকেভেটর চালক বলে পুলিশ জানতে পেরেছে। কাজের সুবাদে বেশ কিছুদিন তিনি যশোর শহরের বকচর এলাকায় বসবাস করতেন। ইস্রাফিলের লাশের পাশ থেকে একটি বাইসাইকেল ও ছাতা উদ্ধার করা হয়।

[৬] এসআই ইদ্রিস জানান, তার স্ত্রী সুমির সঙ্গে ভগ্নিপতি শাহ আলমের পরকীয়া ছিলো। সেই কারণে দুই মাস আগে তিনি স্ত্রীকে তালাক দেন। এ নিয়ে তাকে কয়েকবার হুমকি দেয়া হয় বলে পুলিশ জানতে পেরেছে। এবিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনো পুলিশ এই হত্যার প্রকৃত তথ্য উদ্ধার করতে পারেনি।

[৭] অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানান, শনিবার (২৪ অক্টোবর) সকালে কারবালা এলাকায় কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের ‘লুবনা কটেজ’-এর সামনে ড্রেনের পাশে ইস্রাফিলের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে জানান। কোতয়ালী থানার এসআই ইদ্রিস লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

[৮] খুনের রহস্য উদ্ঘাটন, জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ