শিরোনাম
◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরাপত্তা নিশ্চিতে সালথায় ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউএনও মোহাম্মদ হাসিব সরকার।

[৩] শনিবার (২৪ অক্টোবর) সালথা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ তিনি পরিদর্শন করেন। এসময় তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন।

[৪] পূজা মন্ডপ পরিদর্শন কালে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা পাট কর্মকর্তা আব্দুল বারী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, জাইকা প্রকল্পের সমন্বয়কারী রিফাত রিয়াজসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সামাজিক দূরত্ব মেনে সালথা উপজেলায় ৪১টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতি বছর ব্যাপক পরিসরে আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকেটাই সীমিত তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মালম্বীদের মাঝে। সামাজিক দুরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপত্তি ছাড়াই শারদী দুর্গোৎসব পালন হচ্ছে ।

[৬] ইউএনও মোহাম্মদ হাসিব সরকার বলেন, পূঁজা মন্ডপ গুলোতে মাস্ক ব্যবহার, শোভাযাত্রা না করা, সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ