শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা জয় করলেন ৯৯ বছরের বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের থাবায় তার জীবন প্রদীপ নিভে যাওয়ার আশঙ্কা করছিলেন পরিবারের সদস্যরা। কারণ, এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে বয়স্কদের মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি। তবে সবাইকে অবাক করে করোনাকে জয় করেছেন স্পেনের ফ্লোরেন্টিনা মার্টিন নামে ৯৯ বছর বয়সী এক বৃদ্ধা।

গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। দাদি করোনাভাইরাসের কবল থেকে ফিরে আসবেন কি-না তা নিয়ে ভীষণ শঙ্কিত ছিলেন তার নাতনি ভ্যালিও।

যদিও বৃদ্ধার মধ্যে করোনাভাইরাসের তেমন কোনো লক্ষ্মণ দেখা যায়নি। তার ছোটবেলা থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল, যা করোনাভাইরাসের কারণে আরও বেড়ে যায়। পরিবার, নার্স, ও সবারর সহযোগিতায় মাদ্রিদের বাসিন্দা মার্টিন করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। তিনি এখন আবার তার প্রিয় টিভি অনুষ্ঠান দেখছেন এবং পাঁচ বছর বয়সী নাতির সঙ্গে গেম খেলছেন।

ফ্লোরেন্টিনা মার্টিন জানান, এখন বেশ ভালো আছেন তিনি। নাতনি ভ্যালি পেশায় বায়োলজিস্ট। তিনি দাদিকে দেখতে এলে তার মাস্ক পরার দিকে বিশেষ গুরুত্ব দেন। নিজেও এতে স্বস্তি বোধ করেন মার্টিন।

স্পেনে প্রায় এক মিলিয়ন করোনা সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যা পশ্চিম ইউরোপের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি। করোনাভাইরাসের কারণে স্পেনে ৩৪ হাজার মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগেরই বয়স ছিল ৮০ বছরের উপরে।

সূত্র : ডয়েচেভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়