শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুবতী রাধে গান নিয়ে বিতর্ক [২] চঞ্চল চৌধুরী বললেন, এটি বহু পুরানো গান

সাদেক আলী: [২] একাত্তর টিভির লাইভে কথা বলেছেন চঞ্চল চৌধুরী ও সরলপুর ব্যান্ডের তারিকুল ইসলাম তপন।

[৩] তারিকুল ইসলাম তপন বলেন, রাধা-কৃষ্ণের যে গান ও গল্পগুলো শুনেছি, সেখান থেকে আমরা তথ্য, শব্দের উচ্চারণ এবং ভাবধারা সংগ্রহ করেছি ৩৫ শতাংশ। হুবহু কোনও লাইন সংগ্রহ করিনি। আমরা সাধকদের মুখ থেকে রাধা-কৃষ্ণের গানগুলো শুনেছি। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে টোটাল গানটা আমাদের মত করে লিখিছি।

[৪] চঞ্চল চৌধুরী বলেন, আপনারা যে ৩৫ শতাংশের কথা বলছেন, সেই লাইনগুলো কোথা থেকে কালেকশন করেছেন, সেগুলো আমি চাই। কারণ হলো, আপনি গানটি নিজের বলে দাবি করছেন এবং বলছেন, কপি রাইট আছে। কিন্তু গানটি যে ৪০ থেকে ৫০ বছর আগের, সে ডকুমেন্টস পাওয়া গেছে।

[৫] তারিকুল ইসলাম প্রশ্ন করেন, ৪০ থেকে ৫০ বছর আগের ডকুমেন্ট আপনি কী ভাবে পেলেন?

[৬] তিনি উল্লেখ করেন, আমরা বিষয়টি কপিরাইট অফিসকে জানিয়েছি। আর গানটাকেও ভালোভাবে এনালাইসিস করে দেখেছি। এই গানটা আমাদের পূর্বে আর কোথাও ছিলো না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়