শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি নাগাদ কোভিডে ৫ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশন এ শঙ্কা করে বলছে শুধু সার্জিক্যাল স্টাইল মাস্ক পরিধান নিশ্চিত করতে পারলে এবং ৯৫ শতাংশ মানুষ তা মেনে চললে ১ লাখ ৩০ হাজার মানুষ বেঁচে যাবে। আর মাস্ক না পরলে আগামী ফেব্রুয়ারি নাগাদ ৫ লাখ ১১ হাজার মানুষ মারা যাবে। সিএনএন

[৩] যুক্তরাষ্ট্রের ১৪টি রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে। ইনস্টিটিউটের পরিচালক ক্রিস মারি বলেন হেমন্ত এবং শীতে প্রাদুর্ভাব বাড়তে যাচ্ছে।

[৪] ক্রিস মারি বলেন সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে শিথিলতা চলে আসায় কোভিড সংক্রমণ বাড়ছে।
[৫] গত ফেব্রুয়ারি থেকে কোভিড পরিস্থিতির বিভিন্ন তথ্য যাচাই করে তারা বলছেন শুধু মাস্ক পরা নিশ্চিত করে ৪০ শতাংশ সংক্রমণ কমানো যায়।

[৬] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন নির্বাচনী সমাবেশ সীমিত রাখার কথা বলেছিলেন। তবে তার এ ধারণার সঙ্গে একমত নন মার্কির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য চূড়ান্ত ও শেষ টেলিভিশন বিতর্কে এই দুই প্রার্থী ও তাদের সঙ্গীদের মাস্ক পরতে দেখা যায়।

[৭] ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশনের এ গবেষণা বলছে যেসব মার্কিন অঙ্গরাজ্যে ঘনবসতি বেশি সেখানে কোভিড সংক্রমণ শঙ্কাও বেশি।

[৮] শুধু যুক্তরাষ্ট্র নয় ব্রিটেন, ফ্রান্স, ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ আসন্ন শীতে কোভিড সংক্রমণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় লকডাউন আরোপসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি আরো কঠোর করছে এবং এর ফলে অর্থনীতির পুনরুদ্ধার আরো কঠিন হয়ে পড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়