শিরোনাম
◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও)

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে উত্তাল জবি

জবি প্রতিনিধি: [২] ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

[৩] এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্ত্বরে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৪] সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। অতিদ্রুত তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।

[৫] এর আগে শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় তিথি সরকারকে ছাত্র অধিকার পরিষদ জবি শাখা দপ্তর সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা সে বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

[৬] উল্লেখ্য, তিথি সরকার দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করে আসছিলেন। সেসব পোস্ট ও কমেন্টের স্ক্রিটশর্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও ছাত্রছাত্রীদের মধ্যে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে এ বিষয়ে সমালোচনার ঝড় উঠে। এসময় তারা তিথিকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সামাজিক মাধ্যমে দাবি জানায়।

 

 

  • সর্বশেষ