শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞায় কিউবার অর্থনীতিতে ১৪৪ বিলিয়ন ডলার ক্ষতি

রাশিদ রিয়াজ : গত ৬ দশক ধরে কিউবার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধারাবাহিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে তাতে এধরনের ক্ষতি হয়েছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রডরিগুয়েজ এক সাংবাদিক সম্মেলনে জানান। রডরিগুয়েজ বলেন ছোট অর্থনীতির দেশ হিসেবে কিউবার ওপর এধরনের মার্কিন নিষেধাজ্ঞা এক অপ্রতিরোধ্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন এধরনের মার্কিন বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মার্কিনী নিষেধাজ্ঞার কোনো নীতি নৈতিকতাও নেই। বহুমতের পক্ষে মার্কিন রাজনীতির এমন আচরণ অগ্রহণযোগ্য বলেও কিউবার পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন। সিনহুয়া

কিউবার পররাষ্ট্রমন্ত্রী বলেন এধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে অন্য দেশের সঙ্গে বাণিজ্য করা যাচ্ছে না। কিউবার জনগণের জন্যে এটি গণহত্যা ও অর্থনৈতিক যুদ্ধে শামিল। তাদের চরম দুর্ভোগ পোহাতে ও জাতীয় অর্থনীতিকে সকল খাতে খেসারত দিতে হচ্ছে। এমনকি এধরনের নিষেধাজ্ঞাগুলো দুই দেশের মধ্যে ভ্রমণের স্বাধীনতা, যোগাযোগ ও পারিবারিক পুনর্মিলনকে ব্যহত করছে।

রডরিগুয়েজ জানান গত দুই বছরে মার্কিন নিষেধাজ্ঞা এমন এক অভূতপূর্ব পৌঁছেছে যা কিউবার সার্বভৌমত্ব শুধু নয়, সারাবিশে^র অন্যান্য জাতি ও নাগরিকের অধিকার লঙ্ঘন করেছে। এমন কোনো সপ্তাহ নেই যে কিউবার বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে অবরোধ দিচ্ছে না। বছরে কিউবার অর্থনীতিতে মার্কিন নিষেধাজ্ঞায় ২ বিলিয়ন ক্ষতি হচ্ছে, খাদ্য আমদানি ব্যহত হচ্ছে, দ্রব্যমূল্য স্ফীতি দ্বিগুণ হয়েছে। রডরিগুয়েজ বলেন গত বছরের এপ্রিল থেকে এবছরের গত মার্চ পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞায় কিউবার অর্থনীতিতে রেকর্ড ক্ষতি দাঁড়িয়েছে ৫.৫৭ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়