শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়হান হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া কনস্টেবল হারুন গ্রেপ্তার

জেরিন আহমেদ: [২] শুক্রবার (২২ অক্টোবর) রাতে পুলিশ লাইন থেকে আটক করার পর গ্রেপ্তার দেখানো হয় তাকে।

[৩] পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে মামলায় দু’জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হারুনুর রশিদকে শনিবার (২৪ অক্টোবর) আদালতে হাজির করে রিমাণ্ড আবেদন করা হবে। ডিবিসি টিভি

[৪] এর আগে বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকেও রায়হান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

[৫] গত রোববার (১১ অক্টোবর) ভোররাতে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর রায়হানকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

[৬] এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আকবরসহ ৪ পুলিশ সদস্যকে বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়