শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়াইলে শিক্ষককে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট: নড়াইলে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে তার বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। বিডিনিউজ২৪ 

নিহতের নাম অরুণ রায় (৭২)। তিনি বেসরকারি কলেজের শিক্ষকতার পর অবসর জীবন কাটাচ্ছিলেন। তার স্ত্রী নিভা রাণী পাঠক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক।

শুক্রবার রাতে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামে নিজ বাড়িতে অরুণ রায়ের গলাকাটা লাশ পাওয়া যায়।

তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ জানান, অরুণ রায় ব্যানাহাটি গ্রামে একা থাকতেন। তার স্ত্রী, প্রকৌশলী ছেলে ও চিকিৎসক মেয়ে চাকরির সুবাদে জেলার বাইরে অবস্থান করতেন। তারা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন।

তিনি বলেন, “শুক্রবার সারাদিন থেকে অরুণ রায়ের কোন সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর স্ত্রী নিভা রাণী ও তার ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে এসে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় অরুণ রায়ের লাশ উদ্ধার করেন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াছ হোসেন বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়