শিরোনাম
◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটি খুঁড়তে গিয়ে মিলল শক্তিশালী গ্রেনেড

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গ্রেনেড উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরমচাল ইউপির নন্দনগর আকিলপুর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বরমচালের নন্দনগর আকিলপুর এলাকায় বিকালে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পায় স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়