শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ছাড়াল, পশ্চিমবঙ্গে চিকিৎসকদের ছুটি বাতিল

রাশিদ রিয়াজ : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জনে পৌঁছেছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩০৬ জন। আজ (শুক্রবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। পারসটুডে

সরকারি সূত্রে প্রকাশ, শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ৫৪ হাজার ৩৬৬ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৬৯০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। ভারতে এ পর্যন্ত ৬৯ লাখ ৪৮ হাজার ৪৯৭ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ লাখ ৯৫ হাজার ৫০৯ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার ১৪ লাখ ৪২ হাজার ৭২২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরফলে দেশে এ পর্যন্ত মোট ১০ কোটি ১ লাখ ১৩ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮.৯৬ শতাংশ, সংক্রমণ মুক্ত বা সুস্থ হওয়ার হার ৮৯.৫৩ শতাংশ। মৃত্যু হার ৫১ শতাংশ।

এদিকে, পশ্চিমবঙ্গে করোনা আবহের মধ্যে শারদোৎসব হওয়ায় পরিস্থিতি মোকাবিলা করতে রা‌জ্য সরকার দুর্গাপুজোর সময়ে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের যাবতীয় ছুটি বাতিল করেছে। পুজোর দিনগুলোতে যাবতীয় সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ এমনকি রাজ্যজুড়ে বিভিন্ন স্বাস্থ্য দফতর খোলা থাকছে।

অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৭ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৬৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট আক্রান্তের ৩ লাখ ৩৭ হাজার ২৮৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ২ লাখ ৯৪ হাজার ৯১১ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে এ পর্যন্ত মোট ৬ হাজার ৩০৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ