শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরের ওপরে ভর করেছে মান্না ও সাইফুল হক: শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভিপি হলে সবাই নিজেকে তোফায়েল আহমেদ ভাবতে শুরু করে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান। -যুগান্তর

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ নুর আলোর লেখা এ বইটির প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আমিরুল ইসলাম এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার আসলাম সানী।

শফিকুর রহমান বলেন, বর্তমান সময়ে মানুষের লজ্জাশরম অনেক কমে গেছে। যারা ধর্ষণের সঙ্গে জড়িত তারাই আবার ধর্ষণবিরোধী আন্দোলন করে। অনেকে আবার এটা বিশ্বাস করতে চায় না যে ডাকসুর ভিপি নুর এমন কাজ করতে পারে! মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক যদি এমন কাজ করতে পারে তাহলে সেওতো করতে পারে।

তিনি আরও বলেন, ভিপি হলে এখন সবাই নিজেকে তোফায়েল আহমেদ ভাবতে শুরু করে। এখন নুরের সঙ্গে যুক্ত হয়েছে ডাকসুর আরেক সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এবং আরেকজন বিশিষ্ট বামপন্থী নেতা সাইফুল হক। এতদিন তারা খালেদার ওপর ভর করেছিল। এখন নুরের ওপরে ভর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়