শিরোনাম
◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি সাধারণ জনগণ ও কর্মীদের নিরাপদে রাখতে প্রতিবাদ করেই যাবো: নিক্সন চৌধুরী

ডেস্ক রিপোর্ট: ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেছেন, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে ম্যাজিস্ট্রেট দিয়ে আমার কর্মীদের হয়রানি করার কারণে আমি শুধু প্রতিবাদ করেছি। আমি কোনো অন্যায় করিনি।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত প্রয়াত উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মুসার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, গত সাত বছরে আমি এমপি হিসেবে একটি টাকাও চুরি করি নাই, আমি ঘুষ খাই নাই, আমি খুন করি নাই। এই তিন থানার একটি লোকও বলতে পারবে না যে, নিক্সন চৌধুরী আজ পর্যন্ত সরকারি একটি টাকাও আত্মসাৎ করেছেন। তারপরও আমার নামে মামলা করা হয়েছে।

তিনি বলেন, আমার কর্মীদের রক্ষা করার জন্য এ রকম একশ' মামলা খেতে আমি ভয় পাই না। আমি সাধারণ জনগণ ও কর্মীদের নিরাপদে রাখতে প্রতিবাদ করেই যাব। এতে যদি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় তাতেও আমি ভয় পাই না।

তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, আপনারা শুধু আমার সাথে থাকবেন, প্রতিবাদ আমি করেই যাবো।

উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতা আনোয়ার আলী মোল্যা। সভায় বক্তব্য দেন- স্থানীয় নেতা মো. শাহজাহান মোল্যা, রাসেল জামান, মিজানুর রহমান, মুন্নাফ মোল্যা প্রমুখ। সূত্র: যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়