শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা নিরাপদে রয়েছেন

ফরহাদ আমিন: [২] বৈরী আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র উপকূলে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।এ অবস্থায় সব ধরনের নৌযানকে নিরাপদে আশ্রয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় দেশের সব সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

[৩] এদিকে সেন্টমার্টিন দ্বীপে গিয়ে আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছেন বলে জানিয়েছে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেক মাহমুদ।

[৪] কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো.আব্দুর রহমান বলেন, শুক্রবার ভোর ৬টা থেকে বিকাল পর্যন্ত ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে সৃষ্ট নিম্ন চাপটি দুর্বল হয়ে পড়ায় দেশের সব সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত থাকায় সমুদ্র উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

[৫] দ্বীপের বাসিন্দা ইসহাক মাহমুদ বলেন,সাগর উত্তাল ও বৈরি আবহাওয়ায় কক্সবাজার থেকে জাহাজ না আসায় দ্বীপে চার শতাধিক পর্যটক অবস্থান করছেন। পর্যটকরা আবহাওয়ার কারণে আসতে না ফেরে কেউ জেটি ঘাটে, কেউ হোটেলের বারান্দায় বসে মোবাইলে গেমস খেলে অলস সময় পার করতেছেন। সাগর স্বাভাবিক হয়ে গেলে পর্যটকরা ফিরে যাবেন।

[৬] সেন্টমার্টিনদ্বীপের ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন,বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস থেকে সমুদ্র উপকূলকে ৪নম্বর থেকে নামিয়ে ৩নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই তারা সেখানে আটকা পড়ে। বর্তমানে দ্বীপে চার শতাধিক পর্যটক বিভিন্ন রিসোর্টে অবস্থান করেছেন। তারা নিরাপদে রয়েছেন। তাদের কোনো সমস্যা হচ্ছে না। সাগরের পরিস্থিতি ভালো হলে তারা নিরাপদে কক্সবাজারে ফিরে যেতে পারবেন।

[৭] সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেক মাহমুদ বলেন,৩ নম্বর স্থানীয় সংকেত থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া চার শতাধিক আটকে পড়া পর্যটক নিরাপদ আশ্রয়ে রয়েছেন। হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে তাদের সব ধরনের সুযোগ সুবিধার বিষয়ে নজরদারি রয়েছে।

[৮] উল্লেখ্য দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত দুই দিন আগে ভ্রমণে যাওয়া এসব পর্যটক কক্সবাজারে ফিরে আসতে পারেননি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়