শিরোনাম
◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের বিভিন্ন পূজামন্ডপে শুভেচ্ছা উপহার পাঠালেন পুলিশ সুপার

স্বপন দেব: [২] মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার পাঠালেন জেলা পুলিশ সুপার। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বড়লেখার বিভিন্ন পূজামন্ডপে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম) বার। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

[৩] এসময় বড়লেখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান দাস, সম্পাদক রঞ্জিত পাল, দক্ষিণভাগ দেবস্থলি পূজা মন্ডপের সভাপতি বিমল কুমার দেব ও সম্পাদক সুব্রত কুমার দাস, সাংবাদিক আব্দুর রব উপস্থিত ছিলেন।

[৪] এছাড়া বৃহস্পতিবার রাতে জেলার শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামন্ডপে শুভেচ্ছা উপহার হিসেবে ফল ও মিষ্টি পাঠিয়েছেন পুলিশ সুপার। সেগুলো মন্ডপে পৌঁছে দেন শ্রীমঙ্গল থানার ওসিসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা। কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার সদর ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজামন্ডপে পুলিশ সুপার ফারুক আহমেদ এর পক্ষে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন স্ব স্ব থানার ওসিসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ