শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিনম হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ৪

ইসমাঈল ইমু: [২] রাজধানীর কদমতলী থানার জিনম হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, কামরুন নাহার মুন্নি (৪০), রুনা আক্তার (৩৫), রওশন আরা (৫০) এবং আফসানা বেগম (৪৫)।

[৩] কদমতলী থানার ওসি মো. জামাল উদ্দিন মীর বলেন, ভুক্তভোগী রাবেয়া হাফছানা গত রোববার কামরুন নাহার মুন্নির সহায়তায় জিনম হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাতে সিজারিয়ানের মাধ্যমে তিনি একটি ফুটফুটে বাচ্চা জন্ম দেন। জিনম হাসপাতালে তার জন্ম দেওয়া ছেলেশিশু গত ১৯ অক্টোবর যেকোনো সময় চুরি হয়। পরে ২১ অক্টোবর রাতে থানায় অভিযোগ করেন ওই ভুক্তভোগী নারী।

[৪] পরে এ সময় কামরুন নাহারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিনম হাসপাতালে অভিযান চালিয়ে রুনাকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহাখালীতে অভিযান পরিচালনা করে আরেক অভিযুক্ত রওশন আরাকে গ্রেপ্তার করা হয়। আর মূল অভিযুক্ত আফসানা বেগমকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার ও চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে। এ ঘটনায় কদমতলী থানায় মানবপাচার ও প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়