শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারী বর্ষণে পিরোজপুরের ভাণ্ডারিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

রিয়াজ মাহমুদ: [২] বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ এবং জোয়ারের পানিতে উপকূলীয় জেলা পিরোজপুরের ভাণ্ডারিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বেশকিছু কাঁচা ঘর-বাড়ীর মেঝেতে পানি প্রবেশ করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতি ও শুক্রবার গত দুই দিনের টানা বর্ষণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।

[৩] বৈরী আবহাওয়ার কারণে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার হাজারো খেটে খাওয়া মানুষ। শুক্রবার শহরের বেশীরভাগ দোকান পাট ছিল বন্ধ । এছাড়া বেশ কিছু মৎস্য খামার তলিয়ে গিয়ে মাছ ভেসে গেছে। ধাওয়া-রাজপাশা গ্রামের শ্রমিক বাবলু সরদারের ঘরের ওপর গাছ উপড়ে পরে ঘরটি বিধ্বস্ত হয়েছে।

[৪] মডেল কৃষক আবুবকর জানান, টানা বর্ষণ এবং জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে সবজির খামারের ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়া তার খামারে ধান এবং শতাধিক কলা গাছ নুয়ে পড়েছে। এদিকে প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকার পরে শুক্রবার দুপুরে বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়