শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৭ জনের জেল-জরিমানা

ডেস্ক রিপোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের দৌলতপুরে ৭ জনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ জানান, প্রচন্ড বৃষ্টি, বাতাস ও যমুনার ঢেউ উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে এই অভিযান চালানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে তাৎক্ষণিক ৪ জনকে এক বছর করে কারাদণ্ড ও অপর ৩ জনকে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, অভিযানকালে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। এছাড়াও জব্দকৃত ৫-৬ কেজি ইলিশ স্থানীয় আবাসিক মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়। অভিযানে মৎস্য অধিদপ্তর, থানা পুলিশ, আনসার সদস্য সার্বিক সহযোগিতা করেন। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়