শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাতি, আমি দুঃখিত ক্ষমা চাইছি : স্প্যানিশ সাংবাদিক

স্পোর্টস ডেস্ক : [২] ক্ষমা চেয়েছেন বার্সেলোনার তারকা আনসু ফাতির সঙ্গে বর্ণবাদী আচরণ করা স্প্যানিশ সাংবাদিক। বৃহস্পতিবার নিজ পত্রিকা এবিসি’তে ক্ষমা চান তিনি। বলেন, তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। মূলত তিনি ফাতির প্রশংসা করতে চেয়েছিলেন।

[৩] এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফেরেঙ্কভারোসের বিপক্ষে ৫-১ গোলের জয়ে দারুণ অবদান রাখেন ফাতি। একটি গোল করার পাশাপাশি অবদান রাখেন আঁতোয়ান গ্রিজম্যানের করা গোলে। ম্যাচে ফাতির প্রশংসা করতে গিয়ে বর্ণবাদী আচরণ করে বসেন এই স্প্যানিশ সাংবাদিক। তুলনা করেন রাস্তার কালো হকার এর সঙ্গে।

[৪] টুইটারে যার প্রতিবাদ করেন বার্সেলোনা সতীর্থ আঁতোয়ান গ্রিজম্যানসহ অনেকেই। এরপর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান ওই স্প্যানিশ সাংবাদিক। বৃহস্পতিবার এবিসি পত্রিকা সাংবাদিক সালভাদর সস্ট্রেসের একটি অনুশোচনামূলক বিবৃতি প্রকাশ করেছে। সস্ট্রেস লিখেছেন, আমার উদ্দেশ্য ছিল মাঠে আনসু ফাতির বিচরণের সৌন্দর্য্য ও তার মেধার প্রশংসা করা। [৫] অনেকে এটিকে বর্ণবাদী মন্তব্য হিসেবে মনে করেছেন। মোটেও আমার এমন উদ্দেশ্য ছিল না। আমি ফাতির কাছে দুঃখ প্রকাশ করছি। এছাড়াও যদি কেউ এতে কষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।

  • সর্বশেষ