শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের উল্লাপাড়া আমান গ্রুপকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ: [২] বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২০) গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) , সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসাইন সহ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় আমান গ্রুপ (পশু খাদ্য উৎপাদন কারখানায়) অভিযান পরিচালনা করেন।

[৩] এ সময়ে পশু খাদ্যের বস্তার গায়ে কোন মূল্য লেখা না থাকায় অত্র প্রতিষ্ঠানের প্রতিনিধি ম্যানেজার এইচ এম মোস্তাফিজুর(৪৫) কে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. লেয়াকত সালমান এর আদালতে হাজির করা হলে আদালত নিম্নে বর্ণিত ব্যক্তিকে অর্থ দন্ডে দন্ডিত করেন।

[৪] অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তি হলেন: প্রতিষ্ঠানের প্রতিনিধি ম্যানেজার এইচ এম মোস্তাফিজুর (৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়।

[৫] পণ্যের প্যাকেটের গায়ে মূল্য না থাকা/ ভেজাল খাদ্যের বিরুদ্ধে র‌্যাব-১২ এর অভিযান অব্যহত থাকবে।

[৬] র‌্যাব-১২ কে তথ্য দিন। জঙ্গী, মাদক , অস্ত্রধারী ও ভেজাল রোধে অংশ নিন। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়