শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই দেখা যাবে অ্যাপে

স্পোর্টস ডেস্ক : [২] ফেইসবুকের পাশাপাশি এবার অ্যাপেও দেখা যাবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লা লিগা কর্তৃপক্ষ চালু করেছে ‘লা লিগা ই-স্পেস’ অ্যাপ

[৩] ম্যাচ উপভোগের পাশাপাশি এই অ্যাপে থাকছে প্রাসঙ্গিক আরও অনেক পরিসংখ্যান, সাম্প্রতিক নানা ঘটনা এবং শেষ মুহূর্তের অনেক তথ্য। এছাড়াও আগের সব এল ক্লাসিকো নিয়ে বিভিন্ন তথ্য, ঘটনা, লা লিগার শুভেচ্ছা দূতদের কথা এবং আরও অনেক কিছু

[৪] এল ক্লাসিকো উপভোগের পাশাপাশি ভার্চুয়াল স্টেডিয়ামের স্বাদ ও লা লিগার ২০টি ক্লাব সম্পর্কে নানা তথ্যও জানা যাবে এই অ্যাপ থেকে। সংবাদ বিজ্ঞপ্তিতে এই অ্যাপ চালুর কারণ জানালেন লা লিগার ভারতীয় উপমহাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোসে আন্তনিও কাচাজা।

[৫] তিনি বলেছেন, বাংলাদেশ ফুটবলপ্রেমীদের দেশ। আমরা দেখেছি, এ দেশে লা লিগার অনেক ভক্ত। লা লিগার ফেইসবুক পাতায় প্রায় ৫০ লাখ ভক্তের সঙ্গে যুক্ত হওয়া এবং তাদেরকে ম্যাচ উপভোগের সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত। এল ক্লাসিকো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লড়াইগুলোর একটি এবং আমরা মনে করি, ভক্তদের ম্যাচ উপভোগের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ও মানসম্পন্ন ফুটবল কন্টেন্ট উপহার দেওয়ার জন্য লা লিগা ই-স্পেস অ্যাপ চালু করার এখনই সময়।

[৬] আগামীকাল (২৪ অক্টোবর) শনিবার বার্সেলোনার মাঠে হবে এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো। গত সোমবার থেকেই অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে।

  • সর্বশেষ