শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে, ঢাকাসহ সারা দেশে বৃষ্টি

ওয়ালিউল্লাহ সিরাজ : [২] গতকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে।রাত থেকে ঢাকাতে টানা বৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়েছে প্রয়োজনে বের হওয়া মানুষ।

[৩] রিক্সা চালক মামুন জানায়, এমনিতেই আমাদের আয় আগের থেকে অনেক কম। মানুষ এখন রিক্সায় উঠতে চায় না। সকালে নামাজ পড়ে বৃষ্টির মধ্যেই রিক্সা নিয়ে বের হয়েছি। ঘরে খাবার নেই। তাই বৃষ্টিতে ভিজেই রিক্সা চালাচ্ছি। সামান্য কিছু টাকা আয় হলেই ঘরে ফিরে যাবো।

[৪] বৃহস্পতিবার (২২ অক্টোবর) আবহাওয়া অধিদফতর সূত্র তথ্য জানায়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপটি বাংলাদেশের দিকে আরও এগিয়ে আসায় সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে নদীবন্দরের মধ্যে কিছু এলাকায় ২ এবং কিছু এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

[৫] আবহাওয়া অধিদফতর জানায়, নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়