শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুব শিগগির করোনাভাইরাস ভ্যাকসিন সরবরাহ করবে সেনাসদস্যরা জানালেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] করোনাভাইরাস ভ্যাকসিন শিগগির আসছে এ আশ্বাস দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন কয়েক সপ্তাহের মধ্যেই এ ভ্যাকসিন আসছে। অন্যদিকে বাইডেন ভাইরাস পরিস্থিতি আরো কঠিন হবে আশঙ্কা করে একে ‘ডার্ক উইন্টার’ হিসেবে অভিহিত করেন। ট্রাম্প বলেন ভ্যাকসিন তৈরি। কয়েক সপ্তাহের মধ্যে তা সরবরাহের ঘোষণা দেয়া হবে। সেনা সদস্যরা এটি সরবরাহ করবে। দ্রুত কাজ হচ্ছে। ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে কোনো নিশ্চয়তা আছে কি না শেষ নির্বাচনী বিতর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জনসন এন্ড জনসন ও মোডার্নাসহ আরো কয়েকটি ওষুধ কোম্পানি বাজারে খুব শিগগির ভ্যাকসিন ছাড়তে যাচ্ছে।এব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর একজন জেনারেলের সঙ্গে কথা বলেছেন বলে জানান। সিএনএন/ফক্স নিউজ

[৩] ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইহেন বলেন এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন গত ইস্টারের শেষে ভ্যাকসিন পাওয়া যাবে। এই একই ব্যক্তি বলেছিলেন ঘাবড়ানোর কিছু নেই, গ্রীষ্মের শেষে ভ্যাকসিন পাওয়া যাবে। আমরা অন্ধকার শীতে প্রবেশ করছি। প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো পরিস্কার পরিকল্পনা নেই। আগাম বছরের মাঝামাঝি সময়ের আগে মার্কিন নাগরিকরা ভ্যাকসিন পাবে কি না তার কোনো আশা দেখছি না।

[৪] বাইডেন বলেন যার সময়কালে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে দুই লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে তাকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত করা উচিত হবে না। নির্বাচনের মাত্র ১২ দিন আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বিতর্ক চলাকালে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে এ মন্তব্য করেন ৭৭ বছর বয়সী বাইডেন। বাইডেন বলেন, “যে মানুষটি এত বেশি বেশি মৃত্যুর জন্য দায়ী তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা উচিত না। বিষয়টি নিয়ে তার বিস্তৃত কোনো পরিকল্পনাই নেই।”

[৫] করোনা ইস্যু ছাড়াও বর্ণবাদ ছড়ানো নিয়ে ট্রাম্পের একহাত নেন বাইডেন। তার দাবি, এই প্রেসিডেন্টের আমলে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এ ছাড়া উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বন্ধুত্ব গড়ায় ট্রাম্পের চেষ্টারও সমালোচনা করেছেন রিপাবলিকান প্রার্থী বাইডেন। তার দাবি, ‘ভন্ড’ কিমের সঙ্গে আলোচনা আর হিটলারের সঙ্গে আলোচনার নামান্তর। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেছেন বাইডেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়