শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশার টাকার জন্য মাকে কুপিয়েছে ছেলে

বেনাপোল (যশোর) প্রতিনিধি: নেশার টাকা না দেওয়ায় বৃদ্ধা মাকে কুপিয়ে গর্তের ভেতর ফেলে দিয়েছে ছেলে। এ ঘটনায় ওই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় যশোরের শাসা উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামে।ওই ছেলের নাম তৌহিদুল ইসলাম (৩৫)। তার মা স্বরূপজান বেগম (৫৫)।

নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রফেসার আসাদুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যায় তৌহিদ মায়ের কাছে নেশা করার জন্য টাকা চায়। মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তৌহিদ তার মাকে বটি দিয়ে কুপিয়ে পলিথিনে মুড়ে গর্তের ভেতর ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।

পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

শাসা থানার ওসি বদরুল আলম খান বলেন, তৌহিদকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে শাসা থানায় একটি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়