শিরোনাম
◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড় ◈ উত্তেজনার মধ্যেই হরমুজ অতিক্রম মার্কিন নৌবহরের, চীনকে ঘিরে নতুন আশঙ্কা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে ইয়াবা ও বিয়ারসহ আটক ৩

সুজন কৈরী : [২] ঢাকার কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও বিয়ারসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১০।

[৩] বৃহস্পতিবার ব্যাটালিয়নি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে র‌্যাব-১০ এর সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল কেরাণীগঞ্জের ভাগনা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ২৩ ক্যান বিয়ার, একটি মোবাইল ফোনসেট ও ২ হাজার ৬০০ টাকাসহ সাগর হোসেন (২২) নামের একজনকে আটক করা হয়।

[৪] এছাড়া বুধবার রাতে দক্ষিন কেরাণীগঞ্জের বসুন্ধরা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ওবায়দুল্লাহ মমিন (২৫) নামের একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোনসেট এবং নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার দক্ষিন কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে সোনিয়া আক্তার (৩২) নামের একজন নারী মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট এবং নগদ ১৯৫ টাকা উদ্ধার করা হয়েছে।

[৬] আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব-১০ জানতে পেরেছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলো। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়