শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ৫০০ স্থাপনা উচ্ছেদ করে ৩০০ একর জমি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে কক্সবাজার মহাসড়কের বোয়ালখালী উপজেলার কালুরঘাট থেকে মনসার টেক পর্যন্ত সড়কের দুইপাশে অভিযান চালিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩০০ একর জমি উদ্ধার করা হয়েছে। এ সময় সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫০০ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী চলা এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।

দিনব্যাপী চলা এই উচ্ছেদ অভিযানে উদ্ধার করা জমির আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালুরঘাট বাজার সংলগ্ন এলাকার বাজার, মিলিটারি পুল, শাকপুরা বাজার, ফুলতলা বাজার, পেতন আউলিয়ার গেট ও মনসার টেক পর্যন্ত অংশের সড়কের দুই পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা দোকান, কমিউনিটি সেন্টার এবং শিল্প কারখানা উচ্ছেদ করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন বলেন, ‘অভিযান পরিচালনা করে কালুরঘাট থেকে মনসার টেক মহাসড়কের পাশের সওজের প্রায় ৩০০ একর জমি উদ্ধার করা হয়েছে। এ সময় সড়কের দুই পাশে গড়ে উঠা প্রায় ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ৫টি স্পটে একযোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদকৃত জায়গা যাতে আবারও বেদখল হয়ে না যায় সে জন্য নিয়মিত প্রয়োজনীয় তদারকি করা হবে। সরকারি জমি দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ