শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৮ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৮ জনকে আটক করেছে বিজিবি।

[৩] বুধবার রাতে মহেশপুর উপজেলার জামতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার তারগ্রামের সত্যেন বালার মেয়ে রুপা বালা (১৬), জতিন বিশ্বাসের ছেলে আশুতোষ বিশ্বাস (৪২), সমির মন্ডলের ছেলে সজিব মন্ডল (১৯) সত্যেন বালার ছেলে সৌরভ বালা (৩) ও স্ত্রী রাধিকা বানু (৪৫), গান্দিসুর গ্রামের মৃত সুজ্জু বোয়ালের ছেলে দুলাল বোয়াল (৪০), শানপুকুরিয়া গ্রামের শ্যামল মালঙ্গীর মেয়ে রুনা মালঙ্গী (৫), স্ত্রী সুমলা সমাজপতি (৩৫)।

[৪] বৃহস্পতিবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে ভারতে যাওয়ার খবরে জামতলা এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ৮ জনকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করার পর তাদের থানায় সোপর্দ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়