শিরোনাম
◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের অভিযান ৫৮ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: [২] নৌ পুলিশের ৫২টি স্টেশন ৩৬ জেলায় অভিযান চালিয়ে ৫৭ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৬ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৭৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

[৩] অভিযানকালে ৫ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৩৬ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১০০ টি মাছ ধরার নৌকা ও ট্রলার আটক করা হয়।

[৪] নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে ১২৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩০ জনের বিরুদ্ধে মৎস আইনে ৬টি মামলা করা হয়েছে। ১৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১৬ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

[৫] নৌ পুলিশ জানিয়েছে, অভিযানকালে উদ্ধার হওয়া মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়েছে। এছাড়া মামলার আলামত হিসেবে রেখে জব্দ জালগুলোর বাকিটা নির্বাহী হাকিম ও মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়