শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা ইসলামের নবীর কার্টুন প্রদর্শন বন্ধ করবো না, শিরচ্ছেদকৃত শিক্ষক একজন শহীদ: ফরাসী প্রেসিডেন্ট

আসিফুজ্জামান পৃথিল: [২] চেচেন কিশোরের হাতে নিহত স্যামুয়েল প্যাটির শেষকৃত্যানুষ্ঠানে এক কথা বলেন ইমানুয়েল ম্যাঁক্রো। অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাঁক্রো বলেন, ‘তাকে হত্যা করা হয়েছে কারণ ইসলামপন্থী উগ্রবাদীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়। আমরা তা হতে দেবো না।’ ফ্রান্স ২৪

[৩] এদিকে শিক্ষক হত্যার ঘটনার আরো দুজন কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৪ এবং ১৫ বছর বয়সী ওই দুই কিশোর স্যামুয়েল প্যাটির সন্ধান দেওয়ার জন্য কাজ করেছেন বুধবার জানিয়েছেন ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর জ্যান-ফ্রাঙ্কোয়েস রিকার্ড। এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। বিবিসি

[৪] গত শুক্রবার প্য়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ‌‌‌‌‌‌‌'আল্লাহু আকবর' বলে হত্যা করেছিল এক কিশোর। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়। ডয়েছে ভেলে

[৫] এরপর থেকে ফ্রান্সে ইসলাম বিদ্বেষ এখন তুঙ্গে। দেশটির প্রেসিডেন্টসহ সকলেই এই ব্যাপারে কথা বলছেন। অনেকে বলছেন, প্যারিস মুসলিমদের জন্য নিজেদের দুয়ার বন্ধ করে দিতে পারে। এর আগে ম্যাগাজিন শার্লে হেবদোর কার্যালয়ে যারা হামলা করেছিলো তারাও ছিলো শরণার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়