শিরোনাম
◈ শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর (ভিডিও) ◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালিকপক্ষের খোরাকি ভাতার আশ্বাসে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

শিমুল মাহমুদ: [২] খাদ্য ভাতাসহ ১১ দাবিতে টানা ৩ দিন ধর্মঘটের পর বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রম মন্ত্রণালয়ে মধ্যস্থতায় মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসে শ্রমিক সংগঠনের নেতারা। বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানান, মালিকপক্ষ শ্রমিকদের খোরাকি ভাতা দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

[৩] এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আমরা আলোচনা করছি। শিগগিরই অচলাবস্থা কেটে যাবে।

[৪] বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ার বাংলাদেশ কার্গো ভেসেল অ্যাসোসিয়েশনের সভা কক্ষে সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সহ-সভাপতি মো. খুরশিদ আলম বলেন, শ্রমিক নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োজিত থাকা কিছু কর্মচারীবৃন্দ দেশের চলমান অব্যাহত অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নেতিবাচক কার্যক্রম চালাচ্ছে বলে আমরা মনে করি। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়