শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিপি নুরসহ ৬ জনের বিচারের দাবিতে হাসপাতালে থেকেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিথী

সমীরণ রায় : [২] গত ৮ অক্টোবর থেকে ধর্ষণের অভিযোগে ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান আল মামুন ও ধর্ষককে সহযোগিতা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হন নুরসহ ৬ জনকে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ফাতেমা আক্তার বিথী । তবে তিনি অসুস্থ হয়ে পড়লে দুই দফা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। পরে গত রোববার তৃতীয় দফায় অসুস্থ হলে বিথী আবারও ওই হাসপাতালে ভর্তি হন। কিন্তু হাল ছাড়েননি বিথী। তিনি অভিযুক্তদের বিচারের দাবিতে হাসপাতালে থেকেও আন্দোলন অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন।

[৩] বৃহস্পতিবার বিথী বলেন, শরীরে প্রচণ্ড জ্বর। চিকিৎসকরা চেষ্টা করেও জ্বর কমাতে পারছেন না। সর্ব নিম্ন জ্বর থাকছে ১০২ ডিগ্রি। বেশির ভাগ সময় জ্বর থাকে ১০৪ ডিগ্রি। আমি উঠে দাঁড়াতে পারছি না। খেতে পারছি না। তবে আমার আন্দোলন চলছে।

[৪] তিনি বলেন, হাসান আল মামুন ও নুরুল হন নুরসহ ৬ জনকে সরকার আইনের আওতায় না আনা পর্যন্ত আমার আন্দোলন চলবে। একটু সুস্থ হলেই আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে বসবো।

[৫] তিনি আরও বলেন, ধর্ষক ও তাদের সহযোগীতাকারীদের সরকার এখনও গ্রেফতার করেনি। এটা দেশের জন্য লজ্জার। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।
সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়