শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিখোঁজের ২৪ ঘন্টা পর শিশু তন্ময়ের লাশ উদ্ধার

আরিফুল ইসলাম: [২] টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের ২৪ ঘন্টা পর তন্ময় (৯) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্বার করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার(২২ অক্টোবর) দুপুর ২ টার দিকে বাসাইল পৌরসভার রায়বাড়ি এলাকার মরগাঙ্গি নদীতে তার ভাসমান লাশ উদ্ধার করা হয় ।

[৪] বাসাইল পৌরসভার ৮ং কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল এই তথ্য নিশ্চিত করেছেন।

[৫] নিখোঁজ তন্ময় স্থানীয় স্বর্গীয় গনেশ সূত্রধরের মেয়ের ঘরের ছেলে এবং কালিহাতী উপজেলার কাজীবাড়ি এলাকার প্রবাসী বরুন সূত্রধরের ছেলে।

[৬] স্থানীরা জানান , শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নানার বাড়ি বেড়াতে আসে তন্ময়ের পরিবার। গতকাল বুধবার দুপুরে স্থানীয় শিশুদের সাথে পার্শ্ববর্তী নদীতে গোসল করতে যায় সে। গোসলের এক পর্যায়ে স্রোতের তীব্রতায় পানিতে তলিয়ে যায় সে।

[৭] সাথে সাথে বিষয়টি তার সঙ্গীরা পরিবারকে জানালে বাসাইল ফায়ার সার্ভিসে জানানো হয়। বাসাইল ফায়ার সার্ভিসের ডুবুরীদল সাথে সাথে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মিরা তাদের সাথে যুক্ত হয়। তন্ময়ের কোন সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ছ’টায় অভিযান স্থগিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুরে তার লাশ ভেসে উঠলে ভাসমান লাশ উদ্ধার করে তার স্বজনরা। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়