শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ এ ফোন: শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

সুজন কৈরী: পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজনের ফোন পেয়ে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পুলিশ। তিনি হলেন- নাছির (১৯)। সেই সঙ্গে ধর্ষণে সহযোগীতা করায় মুসা এবং নজরুল নামে আরও দুজনকে আটক করা হয়েছে।

৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বৃহষ্পতিবার রাত ১১টায় আড়াইহাজারের আদমজীনগর কদমতলী থেকে ফোন করে জানান, তিনি সেখানকার একটি বাড়ির মালিক। তার ভাড়াটিয়া বাড়ির একটি মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছিলো না। এক পর্যায়ে তিনি মেয়েটিকে অচেতন অবস্থায় তার বাড়ির একটি স্থান থেকে উদ্ধার করেন। শুশ্রুষার পর জ্ঞান ফিরলে মেয়েটি জানায়, তাকে পাশের বাড়ির একটি ছেলে ফুসলিয়ে ঘরে নিয়ে গিয়ে কোমল পানীয় পান করতে দেয়। পানীয় পান করার পর সে অচেতন হয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে সে শরীরে প্রচণ্ড ব্যাথা অনুভব করে এবং কোনো রকমে ছেলেটির বাসা থেকে বের হয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলে।

৯৯৯ তাৎক্ষনিক আড়াইহাজার থানার পরিদর্শকের (তদন্ত) সাথে কলারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পরে আড়াইহাজার থানার এসআই সুজন ৯৯৯ কে জানান, তারা ভুক্তভোগী ১১ বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা এবং ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। সেই সঙ্গে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আলগিরচরের অধিবাসী নাছিরকে (১৯) আটক করেন। তাকে সহযোগিতার জন্য মুসা এবং নজরুল নামে আরও দুজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ