শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে নতুন করে ১১ জনের কোভিড শনাক্ত

আজিজুল ইসলাম: [২] বৃহস্পতিবার (২২ অক্টোবর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে প্রাপ্ত করোনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১১ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে।

[৩] যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যবিপ্রবির আজকের প্রেরিত রিপোর্ট অনুযায়ী সেখানে পরীক্ষীত ২১৪ টি নমুনার মধ্যে ১১ টি পজিটিভ এবং ২০৩ টি নেগেটিভ রিপোর্ট এসেছে।

[৪] আক্রান্তদের মধ্যে অভয়নগর উপজেলায় ১ জন এবং সদর উপজেলায় ৮ জন, চৌগাছায় ১ জন এবং ঝিকরগাছায় ১ জন রয়েছে। গতকাল পর্যন্ত যশোর জেলায় মোট ৪ হাজার ৬৫ জন শনাক্ত হয়েছেন আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৬’ শ ৭২ জন। মোট মারা গেছেন ৪৮ জন।

[৫] সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া ফোকাল পার্সন ডা. রেহনেওয়াজ রনি জানান,আক্রান্তদের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে তালিকা পাঠিয়ে দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়