শিরোনাম
◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাচিকে ধর্ষণকারী সেই যুবকের বাড়িতে পাওয়া গেল অস্ত্র

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউপিতে দূর সম্পর্কের চাচিকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার যুবকের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

[৩] বুধবার রাতে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার শরীফকে সঙ্গে নিয়ে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালিয়ে তার তথ্যমতে তার বসতঘর থেকে ১টি অস্ত্র, ২ রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, ৫টি মোবাইল, ১ প্যাকেট কনডম ও ১টি ল্যাপটপ উদ্ধার করেছে।

[৪] ওসি আরো জানান, এ ঘটনায় গ্রেফতার শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।

[৫] মজিবুল রহমান শরীফ উপজেলার নোয়াখলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকনের ছেলে।

[৬] বুধবার ভোর ৫ টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ কৌশলে গৃহবধূর টিনশেড ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়।

[৭] অভিযুক্ত শরীফ ওই গৃহবধূর দূর সম্পর্কের ভাসুরের ছেলে। পরে এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ বিকেল ৩টার দিকে তাকে উপজেলার নোয়াখলা ইউপির ইয়াছিন বাজার থেকে আটক করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ