শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টাইন না মানলে ভয়াবহ বিপদ হতে পারে: বিশেষজ্ঞ মত

ভূঁইয়া আশিক: [২] স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক তথ্য থেকে দেখা যায়, ২০ অক্টোবর, মঙ্গলবার নতুন করে কোয়ারেন্টাইনে ছিলেন ৭৩০ জন, ১৯ অক্টোবর, সোমবার ৫৯৫ জন, ১৮ অক্টোবর ছিলেন ৪৯২ জন, ১৭ অক্টোবর ৪২৮ জন, ১৬ অক্টোবর ৭৪৮ জন, ১৫ অক্টোবর ৮৩৬ জন, ১৪ অক্টোবর ৬৩৫ জন, ১৩ অক্টোবর ৭৯৮ জন এবং ১২ অক্টোবর ৬৬৪ জন।

[৩] প্রধানমন্ত্রীর চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, এখন কি কেউ কোয়ারেন্টাইন মানে? মানে না, পাত্তাও দেয় না! কোয়ারেন্টাইন কী বোঝে না, বোঝার চেষ্টাও করে না। স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রায় সকলে উদাসীন।

[৪] চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। তা না হলে সংক্রমণ ঝুঁকি বাড়তেই থাকবে।

[৫] ডা. এ এস এম আলমগীরের মতে, দেশে এখন ৩৯ হাজার ৮২৬ জন কোয়ারেন্টাইনে আছে।

[৬] সংক্রমণ কমার কারণে কোয়ারেন্টাইনে নতুন করে কম লোকজন যুক্ত হচ্ছে।

[৭] বিদেশ থেকে যারা করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসছেন তারা হোম কোয়ারেন্টাইনে থাকছেন। যারা তা আনছেন না, তারা ১৪ দিন আশকোনা ও দিয়া বাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকেন।

[৮] আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, যতোজন রোগী শনাক্ত হচ্ছে তার অন্তত ১০-২০ গুণ কোয়ারেন্টাইন থাকার কথা।

[৯] বিমানবন্দর দিয়ে যারা আসে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়?

[১০] প্রয়োজনের তুলনায় কোয়ারেন্টাইনের সংখ্যা খুবই কম।

 

  • সর্বশেষ