শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাইওয়ান আক্রমণের পরিকল্পনা করছে চীন, দাবি তাইওয়ান পররাষ্ট্রমন্ত্রীর

ইমরুল শাহেদ : [২] ভারতীয় গণমাধ্যম ইয়নকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ইউ। এ সময় তিনি বলেছে, শি সরকার এ অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

[৩] জোসেফ ইউ বলেছেন, তাইওয়ানের আত্মরক্ষার ক্ষমতা আছে। তারপরও যদি তাইওয়ানে হামলা চালায় চীন তাহলে তাইওয়ানের সহায়তায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র।

[৪] গত কয়েক মাস থেকেই চীন ও তাইওয়ানের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই তিনি এই মন্তব্য করেছেন। তাইওয়ান সরকার বলেছে, ফিজিতে তাইওয়ানের জাতীয় দিবস উযাপনের সময় তাইওয়ানের প্রতিনিধির কার্যালয়ে জোর করে প্রবেশের সময় চীনের দু’জন কূটনীতিকের সঙ্গে তাইওয়ান প্রতিনিধির হাতাহাতি হয়। তাতে তাইওয়ান প্রতিনিধি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

[৫] পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, হাতাহাতির সময় তাইওয়ানী কূটনীতিক মাথায় আঘাত পান। তারপর ফিজির পুলিশ প্রবেশকারী দু’জন চীনা কূটনীতিককে তাইওয়ানের কার্যালয় থেকে বের করে দেয়। অভিযোগ করা হয়, তাইওয়ানের জাতীয় দিবসে কারা কারা উপস্থিত হয়েছেন, তাদের ছবি তোলার চেষ্টা করছিলেন চীনা কূটনীতিক দু’জন।

[৬] চীনা কর্মকর্তারা বলেছেন, তারা উদযাপন অনুষ্ঠানটিতে ফিজির কোনো রাজনীতিবিদ উপস্থিত আছেন কিনা তা দেখতে গিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়