শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাত্র কয়েক মাস বাঁচবেন ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্ত খবর নিয়ে ক্ষিপ্ত পরিবার

জেরিন আহমেদ: [২] বর্তমানে স্টেজ ফোরে রয়েছে সঞ্জয়ের ক্যান্সার। সম্প্রতি এ খবর যখন প্রকাশ্যে আসে, তখন থেকেই শোরগোল শুরু হয়ে যায়। শোনা যায়, 'সঞ্জয় দত্তের হাতে নাকি আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে। এর বেশি তিনি বাঁচবেন না।'

[৩] এ গুঞ্জন ছড়িয়ে পড়তেই ক্ষেপেছে সঞ্জয়ের পরিবার। তারা এ গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছে। পিটিআইয়ের এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্তের পরিবার স্পষ্ট জানিয়েছে, অভিনেতাকে নিয়ে যে খবর ছড়িয়েছে তা পুরোপুরি মিথ্যা। বর্তমানে জোর কদমে সঞ্জয় দত্তের চিকিৎসা চলছে। চিকিৎসায় ভালো সাড়াও দিচ্ছেন তিনি।

[৪] সম্প্রতি ফের পরীক্ষা করানো হয়। যার ফলও ভালো এসেছে বলে জানিয়েছে সঞ্জয় দত্তের পরিবার। সবাই আশা করছেন ক্যান্সার জয় করবেন বলিউড মুন্নাভাই।

[৫] এর আগে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শোনা গিয়েছিল চিকিৎসার জন্য মার্কিন মুলুকে অথবা সিঙ্গাপুরে পাড়ি দেবেন সঞ্জয় দত্ত। যদিও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেন অভিনেতা। মুম্বাইয়েই চিকিৎসা করাচ্ছেন তিনি।

[৬] পাশাপাশি এই মুহূর্তে তার হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। সেগুলোর কাজ শেষ করতে প্রস্তুতি নিচ্ছেন। শিগগিরই যোগ দেবেন 'কেজিএফ ২' সিনেমার শুটিংয়ে। এ কাজগুলো শেষ করে তারপর তিনি বিদেশে চিকিৎসা করাতে যাবেন বলে জানিয়েছে তার পরিবার। সূত্র: জি নিউজ, কলকাতা নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়