শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যারিসে শিক্ষককে মাথা কেটে হত্যার প্রতিবাদে দুই মুসলিম নারীকে ছুরিকাঘাত, দুই শেতাঙ্গ গ্রেপ্তার

আসিফুজ্জামান পৃথিল: [৩] আইফেল টাওয়ারের নিচে এই দুই মুসলিম নারীর উপর হামলা প্যারিসে চলমান সাম্প্রদায়িক উত্তেজনার পালে নতুন হাওয়া যোগ করলো। সন্দেহভাজন বর্ণবাদী হামলার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তারও করেছে ফরাসী পুলিশ। হামলার সময় এই দুই নারী ‘ আরবরা নোংরা’ বলে চিৎকার করছিলো। ডেইলি মেইল

[৩] গত শুক্রবার আল্লাহ আকবার স্লোগান তুলে স্যামুয়েল প্যাটি নামে এক স্কুল শিক্ষকের শাথা কেটে হত্যা করে এক চেচেন তরুণ। এরপর থেকেই ফ্রান্সে ইসলাম বিদ্বেষ বৃদ্ধি পায়। বন্ধ করে দেয়া হয় বেশ কিছু মসজিদ মাদ্রাসা। এটিকে জঙ্গী হামলা হিসেবে অভিহিত করেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। ফ্রান্স ২৪

[৪] আইফেল টাওয়ারে হামলার শিকার দুজনেই আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসী। তারা কেউই আরব নন। একজনের নাম কেনজা। তাকে ৬ বার ছুরিকাঘাত করা হয়। আরেকজনের নাম আমাল। তার হাতে আঘাত লেগেছে। রয়টার্স

[৫] তবে এই ঘটনার বিস্তারিত কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে এ ব্যাপারে সবাই জানতে পারে। ধারণা করা হচ্ছে রোববার এই হামলা হয়ে থাকতে পারে। ডেইলি মেইল। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়