শিরোনাম
◈ বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হ‌চ্ছে না, আ‌গের অবস্থায় ফি‌রে যা‌চ্ছে ◈ এপ্রিলেই অসহনীয় গরম, নতুন রেকর্ডের শঙ্কা—সামনে আরও কঠিন সময়ের বার্তা ◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির সাবেক এমপি ভাষাসৈনিক নুরুল ইসলাম মারা গেছেন

নিউজ ডেস্ক: খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি ও ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। মানব জমিন

বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দাদু ভাই ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২রা মে খুলনায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ডা. খাদেম আহমেদ ও মা মরহুমা আছিয়া খাতুনের ৬ ছেলে ও ১ মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়