শিরোনাম
◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে মতলব(দ) এর উপনির্বাচন : ফাঁকা মাঠে গোল দিলেন বিএইচএম কবির আহমেদ

ডেস্ক রিপোর্ট : চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে ফাঁকা মাঠে গোল দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএইচএম কবির আহমেদ। মঙ্গলবার এই উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে একমাত্র এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যস্ত সময় কাটান। ভোটগ্রহণ শেষে রাতে ভোট গণনা করে বেসরকারিভাবে বিএইচএম কবির আহমেদকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হোসেন।

এ নির্বাচনে নৌকা প্রতীকের এই প্রার্থী এক লাখ ৪ হাজার ৪২৭ ভোট এবং দুই দিন আগে ভোট বর্জনকারী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের আব্দুস শুক্কুর পাটোয়ারী পান ২ হাজার ৮১০ ভোট। ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার ছিলেন এক লাখ ৭৩ হাজার ১৮১ জন।

গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, মুক্তিযোদ্ধা এইচএম গিয়াসউদ্দিন। তারপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরবর্তীতে তফসিল ঘোষণা করা হলে এতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ থেকে মনোনীত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ এবং বিএনপি থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস শুক্কুর পাটোয়ারী। কিন্তু ভোটগ্রহণের মাত্র দুই দিন আগে এই নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান প্রার্থী।

তার অভিযোগ ভোটের মাঠে তার প্রচারনায় বাধা হয়ে দাঁড়ায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা। বিএনপির প্রার্থীকে অশ্রাব্য ভাষায় গালমন্দ, হুমকি ধমকি এমনকি মামলার ভয় দেখানো হয়। এসব অভিযোগ তুলে ভোট থেকে নিজকে গুটিয়ে নেন, বিএনপির আব্দুস শুক্কুর পাটোয়ারী।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন লাভের পর ভোটের মাঠে দেখা যায়নি এই প্রার্থীকে। শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অসুস্থার ছবি পোস্ট করেন আব্দুস শুক্কুর পাটোয়ারী।

এদিকে, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে নবনির্বাচিত বিএইচএম কবির আহমেদকে অভিনন্দন জানিয়েছেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, এবং আওয়ামী লীগ নেতা ইশফাক আহসান, কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের সহসসম্পাদক আনফাল সরকার পমন।
সূত্র- কালেরকণ্ঠ

  • সর্বশেষ