শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যথা কিংবা বদহজম কমাতে তেজপাতার যাদুকরি কার্যক্ষমতা!

সাজিয়া আক্তার : মশলা হিসেবে তেজপাতার যেমন খ্যাতি রয়েছে তেমনি রয়েছে প্রচুর গুণ। এছাড়াও ঔষধি গুণের জন্য খ্যাতি রয়েছে তেজপাতার। জেনে নিই তেজপাতার ঔষধি কিছু গুণের কথা-

১. গরম পানিতে তেজপাতার গুঁড়া মিশিয়ে খেলে হজমশক্তি বাড়ে। পেট ফাঁপা, বুকজ্বালা, বদহজম এসব থেকেও মিলবে মুক্তি।

২. বাতের ব্যথা থেকে মাইগ্রেনের ব্যথা কিংবা পায়ে চোট লেগে ফুলে গেলে তেজপাতা দেওয়া তেল মালিশ করুন। মাথাব্যথা, মাইগ্রেনের ব্যথাতেও খুব উপকারী তেজপাতার তেল। যদি কারোর বুকে কফ জমার মতো সমস্যা থাকে তখন তুলসী পাতা, তেজপাতা, মধু একসঙ্গে গরম পানিতে দিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়।

৩. যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা চন্দন আর তেজপাতা একসঙ্গে বেটে মুখে লাগাতে পারেন। ফলে দাগ, ছোপ থেকেও যেমন রেহাই পাবেন তেমন ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ। এছাড়াও গায়ের দুর্গন্ধ কমায় তেজপাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়