শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করবে : জি এম কাদের

শাহীন খন্দকার : [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি একথা বলেছেন। কারণ, নির্বাচন হচ্ছে জাতীয় পার্টির কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের মাধ্যমে তৃণমুল মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব।

[৩] তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মাঝে অনাস্থা আছে। একদিকে নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তা বিশ^াস করতে চায়না। তাই, নির্বাচনকে বিশ্বা সযোগ্য করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

[৪] আজ মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে কক্সবাজার জেলা পেশাজীবী সমাজ-এর নেত্ববৃন্দের সাথে মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান একথা বলেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, ৯১ সালের পরবর্তী সরকারগুলোর শাসনামলে খুন, ধর্ষণ, চাঁদাবাজী ও টেন্ডারবাজীতে সাধারণ মানুষ বিরুক্ত।

[৫] কিন্তু জাতীয় পার্টির শাসনামলে আইনের শাসন ছিলো, সুশাসন ছিলো সমাজের সর্বত্র। তাই সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি অত্যান্ত গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি। নির্বাচনকে সামনে রেখে দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

[৬] জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আসিফ শাহরিয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন,দেশের যুব সমাজ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর উন্নয়ন ও সুশাসনের রাজনীতি দেখেনি।

[৭] পল্লীবন্ধুর অনন্য র্কীতি উপজেলা পরিষদ, যমুনা, ব্রীজ, মেঘনা ব্রীজ, বুড়িগঙ্গা ব্রীজসহ অসংখ্য উন্নয়ন কর্মকান্ড দেখছে আজ। এসময় আরো বক্তৃতা করেন-প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, কক্সবাজার জেলা পেশাজীবী সমাজের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-এ্যাড. মো. আবু তৈয়ব, ডাঃ কাফিল উদ্দিন অধ্যাপক ডাঃ এনামুল হক প্রমুখ।

  • সর্বশেষ