শিরোনাম
◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘কথার মাঝে কথা’ বন্ধ করতে ট্রাম্প-বাইডেন চূড়ান্ত বিতর্কে বন্ধ থাকবে মাইক্রোফোন

লিহান লিমা: [২] প্রথম বিতর্কের তুমুল বিশৃঙ্খলার পর মার্কিন প্রেসিডেন্ট বিতর্কের কমিটি চূড়ান্ত বিতর্কের দিন নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আয়োজকরা বলছেন, ২২ অক্টোবরের বিতর্কের দিন এক প্রার্থী কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাককে। সিএনএন/বিবিসি/গার্ডিয়ান

[৩] প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রচারণা শিবিরের ব্যবস্থাপক বিল স্টেফন এক বিবৃতিতে বলেছেন, ‘নিজেদের পছন্দের প্রার্থীকে সুবিধা দিতে পক্ষপাতদুষ্ট কমিশন শেষ মুহুর্তে বিতর্কের নিয়ম পরিবর্তন করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্ক করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

[৪]বিতর্কের বিষয়বস্তুু নিয়েও আপত্তি তোলে রিপাবলিকান শিবির। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের এই বিতর্কের বিষয় ‘কোভিড-১৯ মহামারী, ‘মার্কিন পরিবার’, ‘আমেরিকায় সম্প্রদায়’, ‘জলবায়ু পরিবর্তন’, ‘জাতীয় নিরাপত্তা’ ও ‘নেতৃত্ব’ নির্ধারণ করেছে কমিশন। ট্রাম্প শিবির বলছে, বিতর্কে ‘পররাষ্ট্রনীতি’কে বাদ দিয়ে কমিশন ডেমোক্রেট শিবিরকে সুবিধা দিচ্ছে।

[৫]বাইডেনের মুখপাত্র টিজে ডুকলো ট্রাম্প শিবিরের অভিযোগ নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘দুই শিবিরই পূর্বে একমত হয়েছিলো বিতর্কের উপস্থাপকই বিষয় নির্ধারণ করবেন। কিন্তু ট্রাম্প মহামারী নিয়ে সম্ভাব্য প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছেন।’

[৬]এর আগে প্রথম বিতর্কে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও উপস্থাপকের কথা বলার মাঝখানে বারবার কথা বলেন ট্রাম্প। একপর্যায়ে বাইডেন মেজাজ হারিয়ে ট্রাম্পকে বলেন, ‘আপনি কি মুখটা বন্ধ করবেন? এটি প্রেসিডেন্টসুলভ নয়।’

[৭]ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ায় বিতর্ক কমিশন ১৫ অক্টোবর দ্বিতীয় বিতর্ক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ট্রাম্প ভার্চুয়াল বিতর্ক করতে প্রত্যাখ্যান করেন।

[৮]আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ হবে। তবে আগাম ভোট শুরু হওয়ায় ইতোমধ্যেই ৩ কোটির বেশি মার্কিনী নিজেদের ভোট দাখিল করেছেন।

  • সর্বশেষ