শিরোনাম
◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মা সেতুতে বসলো ৩৩তম স্প্যান, ৫ কিলোমিটার দৃশ্যমান

শরীয়তপুর প্রতিনিধি: [২] সোমবার দুপুর ১২টার দিকে স্প্যানটি সফলভাবে বসানো হয়। এর মাধ্যমে পদ্মা সেতুর দৃশ্যমান হলো প্রায় ৫ কিলোমিটার অংশ। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] ৩২তম স্প্যান বসানোর ৮ দিন পর বসনো হলো ৩৩তম স্প্যানটি। সবকিছু ঠিকঠাক থাকায় মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬শ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনে স্প্যানটি বহন করে নির্ধারিত পিলারের কাছে আনা হয়।

[৪] এরপর শুরু হয় স্প্যান বসানোর কাজ।তবে নদীর স্রোত বা অন্য কোনো কারণে সমস্যা দেখা না দেয়ায় স্প্যান বসানোর কাজ খুব ভালোভাবেই হয়েছে বলে জানিয়েছে প্রকল্পের কর্তৃপক্ষ। এর আগে ১১ অক্টোবর সেতুর ৩২তম স্প্যান বসানোর ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে না থাকায় দুদিন সময় লাগে স্প্যানটি বসাতে।

[৫] পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান বসানো হওয়ায় বাকি থাকল আর ৮টি স্প্যান। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত করে রাখা আছে।

[৬] ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন।

[৭] ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ