শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫৪ উপজেলায় মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে

বাশার নূরু: [২] উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সোমবার দেশের ৪২টি জেলার ৫৪টি উপজেলায় তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

[৩] সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারী করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

[৪] এতে বলা হয়েছে, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের সাধারণ/উপজেলা নির্বাচন ও স্থগিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করায় নির্বাচনের সংশ্লিষ্ট ৪২টি জেলার ৫৪টি উপজেলার নির্বাচনী এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে।

[৫] সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ছুটি ঘোষণা করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়