শিরোনাম
◈ থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ ◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে এক সপ্তাহেও গ্রেফতার হয়নি ডিবির হাজত পালানো আসামি

মঈন উদ্দীন: [২] এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পর পরই দায়িত্বে অবহেলার অভিযোগে এনে ডিউটি অফিসার (এএসআই) ও সেন্ট্রি ডিউটিতে থাকা পুলিশ কন্সটেবলসহ দু’জনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়।

[৩] হাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি খড়বোনা এলাকার সেলিমের ছেলে। তবে আসামীর হাজত পালানোর ঘটনায় কারো হাত আছে কিনা তা জানতে পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার পরদিন একযোগে ডিবির এসিসহ ৩৮ জনক বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

[৪] গত সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪ টার দিকে তাকে নগরীর হাদিরমোড় থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল ১২ গ্রাম হেরোইনসহ আটক করেছিল। রোববার বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামি আটক হয়নি।

[৫] এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম কুদ্দুস বলেন, ডিবির হাজত থেকে পালিয়ে যাওয়া আসামীকে এখনো আটক করা যায়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কেউ দায়ী কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়