শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মা ইলিশ সংরক্ষণে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ১১ সদস্যের টিম কাজ করছে

তাপসী রাবেয়া: [২] মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ সফলভাবে বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর গঠিত একাধিক তদারকি টিম মাঠে কাজ করছে।

[৩] রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে প্রশাসন, পুলিশ, র‌্যাব, নৌপুলিশ, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয় সাধন ও তদারকির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হকের নেতৃত্বে ১১ সদস্যের টিম কাজ করছে।

[৪] ইলিশ সম্পৃক্ত ৩৬ জেলায় জেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সাথে সমন্বয় করে যথাযথভাবে অভিযান পরিচালনা হচ্ছে কিনা, হাট-বাজারে ইলিশ মাছ ক্রয়-বিক্রয় কিংবা মজুদ ও পরিবহন হচ্ছে কিনা এবং সংশ্লিষ্ট এলাকায় বরফকল বন্ধ আছে কিনা, সে ব্যাপারে অভিযানিক এলাকা পরিদর্শন ও তদারকির জন্য মন্ত্রণালয়ের ২২ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে।

[৫] ঢাকা মহানগরীর মৎস্য অবতরণ কেন্দ্র, আড়ৎ, বাজার, সুপারশপ ও ইলিশ মাছ প্রাপ্তির সম্ভাব্য স্থানে দৈনিক নজরদারী ও অভিযান পরিচালনানা এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য মৎস্য অধিদপ্তর গঠিত ৮টি মহানগর মনিটরিং টিম কাজ করছে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ