শিরোনাম
◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী প্রতিনিধি: [২] পটুয়াখালীর সদর উপজেলায় ৬ হাজার ৬ শত পিছ ইয়াবাসহ মো. আলমগীর হোসেন (৪০) নামের ১ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

[৩] র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রবিউল ইসলামের নেতৃত্বে পটুয়াখালী পৌর শহরের সদর কলেজ রোড এর বিএডিসি এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার ওয়ারড্রয়ারের গোপন চেম্বার থেকে ৬ হাজার ৬ শত পিছ ইয়াবা উদ্ধার করে।

[৪] আটক আলমগীর বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে। সে একজন ট্রলার ব্যবসায়ী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা বলে জানায় র‌্যাব। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

[৫] এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়